আইনি ঝামেলায় ৩ কোটি রুপির মামলা খেলেন নোরা ফাতেহি 

Sep 8, 2026 - 17:34
 0  6
আইনি ঝামেলায় ৩ কোটি রুপির মামলা খেলেন নোরা ফাতেহি 

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা দেওয়া হলো এবং তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছে দেশটির এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।            ফের বিতর্কে নোরা ফাতেহি

ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে উঠার সময় নোরা ফাতেহি কিছু ভিডিও ধারণ করেন। 

পরে সেই ভিডিও তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।

বিমান সংস্থাটির দাবি, নোরা ফাতেহির এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে।   নোরা ফাতেহি জানালেন তার ভয়ংকর জীবনের গল্প

সংস্থাটি জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। এই ঘটনার কারণে এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয় পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন।

যদিও পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

Nora Fatehi Controversies | All need to know about controversies related to Nora  Fatehi amid Sarke Chunar Teri row dgtl - Anandabazar

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।